
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা অর্জন করা নাগরিকের মৌলিক অধিকার। নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্টা মরহুম আবদুর রহমান সাহেবের স্বীয় অর্থ ও ভূমি এবং আলোকিত মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলায় দল্টা গ্রামে ১৯২৫ খ্রি: গড়ে উঠে একটি আদর্শ প্রতিষ্ঠান “দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়”। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জন শক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি শত বর্ষ পেরিয়ে অত্র অঞ্চলের শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পুরন করে চলেছে এবং সর্ব শ্রেণীর নাগরিকের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুড়িয়ে চলেছে। শিক্ষার মৌলিক উদ্দেশ্যই হচ্ছে আচরণে কাঙ্খিত পরিবর্তন। আশা করছি অত্র বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী পরিপূর্ণ অর্থে শিক্ষা গ্রহণ করবে এবং জীবনের প্রতিটি পদে তার স্বাক্ষর রেখে যাবে। শিক্ষা-দীক্ষা, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলাসহ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অত্র প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করছি।
(মো: তসলিম মিয়া)
প্রধান শিক্ষক
দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়
রামগঞ্জ, লক্ষ্মীপুর।
Total Visitors:
Current Users: