আমাদের ইতিহাস
দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের রয়েছে এক সংগ্রামী ইতিহাস। এটি একটি স্বনামধন্য স্কুল। ১৯২৫ সালে তৎকালীন ব্রিটিশ শাসনামল দল্টা পালের বাড়ীর জনাব আবদুর রহমান কেরাণী সাহেব এবং তার ভাই জনাব আবদুল মজিদ সাহেব যৌথভাবে গ্রামের ছেলে-মেয়েদের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন ও আবদুর রহমান থেকে রহমানিয়া নামানুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে। এরসাথে ক্ষেত্রবিশেষে উপমহাদেশের ইতিহাসের সংযোগ রয়েছে। এটি এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নামকরা স্কুলগুলোর মধ্যে অন্যতম।